23 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১ই মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১ই মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ


বিএনএ, ঢাকা : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১১ই মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও সেটি জমা দিতে পারেননি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ অবস্থায় তদন্ত প্রতিবেদন জমা দিতে নতুন তারিখ ধার্য করে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম।

এর আগে, হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ছয়ই জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

কিন্তু সেই অভিযোগপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইনকিলাব মঞ্চ। পরে আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়ার নির্দেশ দেয়। তদন্ত শেষে আজ সিআইডি’র পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

গত ১২ই ডিসেম্বর ঢাকায় গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলেও ১৮ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার