27 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বিএনএ ডেস্ক: সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন ।

গণপূর্ত অধিদপ্তর ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানে নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।

বর্তমানে যমুনায় অবস্থান করছেন সদ্যবিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আগামীকাল ২৭ ফেব্রুয়ারি যমুনা ছেড়ে দেবেন বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি রমজানে ইফতার অনুষ্ঠান এবং আসন্ন ঈদুল ফিতরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় যমুনায় আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী সংস্কারকাজ দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে।

বিএনএ/শাম্মী

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ