25 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৭ বছর পর যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ২৭ বছর পর যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ২৭ বছর পর যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে ২৭ বছর আগে সংঘটিত খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডিত পর্যুত রক্ষিত ওরফে অজয় রক্ষিত নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পর্যুত রক্ষিত রাউজান থানার নোয়াপাড়া এলাকার শান্তি রক্ষিতের ছেলে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আসামি পর্যুত রক্ষিতসহ পাঁচ বন্ধু মিলে জাহাঙ্গীর নামে ১৮ বছর বয়সী এক তরুণকে কাঠ দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই ওই তরুণ মারা যায়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ২০০৭ সালে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি পর্যুত রক্ষিতকে ২৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের