23 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিপিএল: আজ মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা

বিপিএল: আজ মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা

বিপিএল

স্পোর্টস ডেস্ক : আজ সোমবার(২৬ ফেব্রুয়ারি)  সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। এ ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে উঠবে।
এ ম্যাচে হারলেও টুর্নামেন্ট থেকে বাদ পড়বেনা হেরে যাওয়া দলটি। ফাইনালে ওঠার জন্য আরও একবার সুযোগ হিসেবে, এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলবে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলটি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁধা টপকে প্রথম সুযোগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দশম আসরের ফাইনাল নিশ্চিত করতে চায় রংপুর রাইডার্স।

হ্যাট্টিক শিরোপা জয়ের লক্ষে প্রথম সুযোগেই ফাইনালের টিকিট হাতে পেতে মরিয়া কুমিল্লাও। চারবার ট্রফি জিতে বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে নাম লিখিয়েছে কুমিল্লা। সর্বশেষ সাত আসরের মধ্যে চারবার শিরোপার স্বাদ নেয় তারা এবং এমন দুর্দান্ত পরিসংখ্যানকে আরও মজবুত করার মিশন কুমিল্লার। বিপিএলের ফাইনালে কখনও হারেনি কুমিল্লা। রংপুরকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে হ্যাট্টিক শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে কুমিল্লা।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা