31 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » রেস্তোরাঁয় ঢুকে পড়ল ট্রাক, হতাহত ২

রেস্তোরাঁয় ঢুকে পড়ল ট্রাক, হতাহত ২

রেস্তোরাঁয় ঢুকে পড়ল ট্রাক, হতাহত ২

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রোল পাম্প এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে মো. ওসমান গনি (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন মো. ইসমাইল (৩২) নামের রেস্টুরেন্টের এক বাবুর্চি। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউসের কর্মচারী। নিহত ও আহত বাবুর্চি দুইজনই হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করা হয়। আহতকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ শাহীন, বিএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!