31 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে সাড়ে ২২ লাখ টাকাসহ ২ সুদের কারবারি আটক

ঝিনাইদহে সাড়ে ২২ লাখ টাকাসহ ২ সুদের কারবারি আটক

ঝিনাইদহে সাড়ে ২২ লাখ টাকাসহ ২ সুদের কারবারি আটক

বিএনএ,ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে দুই সুদের কারবারিকে আটক করেছে । রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুইজনকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলেন। টাকা দেওয়ার সময় ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্প স্বাক্ষর করিয়ে নিতেন তারা। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করত। ।বিষয়টি জানতে পেরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতার তালিকা খাতা।

আজ বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/ আতিক রহমান,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!