32 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা

বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে পশ্চিম সিরিয়ার ইরান সমর্থিত একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এই হামলা চালানো হয়। একজন বেসামরিক ঠিকাদারকে হত্যা এবং মার্কিন কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক সময়ে রকেট হামলার জবাবে এই আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন ওই হামলায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।যুক্তরাষ্ট্রের এই হামলার প্রায় দু’সপ্তাহ আগে ইরাকের এরবিল বিমানবন্দরের ভেতরে সামরিক জোটের প্রধান ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল। এতে এক বিদেশি বেসামরিক ঠিকাদার নিহত এবং এক মার্কিন সেনাসহ অন্তত নয়জন আহত হন।

আওলিয়া আল-দাম নামে একটি গোপন সংগঠন গত ১৫ ফেব্রুয়ারির ওই হামলার দায় স্বীকার করে এবং ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখার হুমকি দেয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত