বিএনএ,ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে কাভার করতে আবেদন করা বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদনও প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে বাংলাদেশি সাংবাদিকদের তাদের আবেদন বাতিলের বিষয়টি জানিয়ে দেয় আইসিসি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে প্রায় এক শর কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন।ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তের পর বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। এর পরপরই বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল করে আইসিসি।
এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা ভারতে দায়িত্ব পালনে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা ইস্যু একাধিকবার সামনে এনেছিলেন।
বিএনএ/ওজি
![]()

