23 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রেলসেবা অ্যাপ ও কাউন্টার থেকে টিকিট ক্রয়ের অনুরোধ

রেলসেবা অ্যাপ ও কাউন্টার থেকে টিকিট ক্রয়ের অনুরোধ

রেলসেবা অ্যাপ ও কাউন্টার থেকে টিকিট ক্রয়ের অনুরোধ

বিএনএ, ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করছে একটি চক্র। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন। তাই রেল সেবা অ্যাপ ও কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।

আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!