25 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » খেজুর উৎপাদনে মদিনার রেকর্ড

খেজুর উৎপাদনে মদিনার রেকর্ড

খেজুর উৎপাদনে মদিনার রেকর্ড

বিএনএ, ডেস্ক: সৌদি আরবের মদিনা অঞ্চল খেজুর উৎপাদনে রেকর্ড করেছে। এ অঞ্চলের ২৬ হাজার খামারে ২৮ ধরনের খেজুর চাষ করা হয়। গত এক বছরে এ অঞ্চলে খেজুর উৎপাদনের পরিমাণ ছিল ৯৭.৯ মিলিয়ন কেজি, যার বাজারমূল্য ৯৪৮ মিলিয়ন সৌদি রিয়ালের বেশি। সৌদি আরবের পরিবেশ ও কৃষি মন্ত্রণালয় এক পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

উৎপন্ন খেজুরের মধ্যে রয়েছে- আজওয়া ও সুক্কারি ২০.৭ মিলিয়ন কেজি, সাফাবি ৫.৫ মিলিয়ন কেজি, সাগাই ও বার্নি খেজুর ৬.৩ মিলিয়ন কেজি, বারহি, মাবরুম, মেদজুল ও আম্বার খেজুর সম্মিলিতভাবে ৬.২ মিলিয়ন কেজি। ২০২৩ সালে উৎপন্ন এসব খেজুর মদিনার বিমানবন্দরের মাধ্যমে ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, তুরস্ক, কমোরোস, জর্দান, উগান্ডা, মালয়েশিয়াসহ বিশ্বের ৬৩টির বেশি দেশে রপ্তানি হয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ খেজুর উৎপাদনকারী পাঁচটি দেশ হলো মিসর, সৌদি আরব, ইরান, আলজেরিয়া ও ইরাক। সৌদি আরবে ১.৬ মিলিয়ন টন খেজুর উৎপন্ন হয়, যার বাজারমূল্য ৭.৫ বিলিয়ন সৌদি রিয়ালেরও বেশি।

তিনশতেরও বেশি ধরনের উৎপন্ন এসব খেজুর দেশটির মোট কৃষি উৎপাদনের ১২ শতাংশ।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা