26.4 C
আবহাওয়া
৩:৩৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মৃত্যু

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সখিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

এর আগে, সন্ধ্যায় উপজেলার গঙ্গাসাগর-আখাউড়া সড়কের মুগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সখিনা বেগম ওই এলাকার সুবহান মিয়ার স্ত্রী।

জানা যায়, সখিনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে গঙ্গাসাগর থেকে আখাউড়া সদরের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে সেখানে সখিনা মারা যান।

বিএনএ,আবদুর রহমান, জিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?