23 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফুটপাত দখল ও অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ফুটপাত দখল ও অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ফুটপাত দখল ও অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): বোয়ালখালীতে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করায় জয়নাল আবেদীন নামের এক বালু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)উপজেলার চরণদ্বীপ ও চৌধুরী হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মো. জয়নাল আবেদীন নামের এক বালু ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা এবং উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।

এ ছাড়া সড়কের ফুটপাত দখল করে ব্যবসা করায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চৌধুরী হাট এলাকার নুরুল আলমকে ২ হাজার টাকা, আবদুর রহিমকে ২ হাজার টাকা, মো.ওয়াসিমকে ৩ হাজার টাকা, হাসান তারেককে ২ হাজার টাকা, আবুল মনসুরকে ১০ হাজার টাকা, চরণদ্বীপ এলাকার এনামুল হককে ৮ হাজার টাকা, হাজী আহমদ নবীকে ১০ হাজার টাকা ও আয়ুব খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার