23 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গুজব রোধে তদারকি বাড়াতে ডিসিদের নির্দেশনা: তথ্যমন্ত্রী

গুজব রোধে তদারকি বাড়াতে ডিসিদের নির্দেশনা: তথ্যমন্ত্রী

গুজব রোধে তদারকি বাড়াতে ডিসিদের নির্দেশনা: তথ্যমন্ত্রী

বিএনএ: গুজব ও অপপ্রচার রোধে তদারকি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী জানান, নিবন্ধনবিহীন পত্রিকা বা অনলাইন, আইপিটিভি, ইউটিউবারসহ নিবন্ধিতরাও যদি কোন গুজব বা ভুল তথ্য ছড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

হাছান মাহমুদ বলেন, সিনেমা হল নির্মাণ ও পুণর্নির্মাণে সরকারি ঋণ দেয়ার বিষয়টি ডিসিদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, সরকার প্রশাসনকে দলীয়করণ করেনি। যাদের পদায়ন করা হয়েছে, তারা নিজ যোগ্যতায় হয়েছেন।

বিএনএনিউজ/এ আর 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা