27 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » হুগলি নদীর চরে আটকে গেল বাংলাদেশি জাহাজ

হুগলি নদীর চরে আটকে গেল বাংলাদেশি জাহাজ


বিএনএ, বিশ্বডেস্ক: হুগলি নদীর চরে আটকে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভিএস মাইতি। সেটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ফলতায় আটকে গিয়েছে জাহাজটি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা।

বাংলাদেশি জাহাজ হুগলি নদীর চরে আটকে যাওয়ার খবর পেয়ে ফলতার কাটাখালি এলাকায় ভিড় করছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পাল্টা থানার পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ফলতায় হুগলি নদীর চরে আটকে যায় জাহাজটি। স্থানীয় বাসিন্দারা জাহাজের কর্মীদের চিৎকার শুনে নৌকা নিয়ে জাহাজের কাছাকাছি যান। জাহাজের কর্মী এবং তাদের জিনিসপত্র উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, এমভিএস মাইতি নামে ওই জাহাজটি হুগলির ব্যান্ডেল থেকে ছাই নিয়ে ফিরছিল। ফলতার কাঁটাখালি এলাকায় ঘটে বিপত্তি। হুগলি নদীর নাব্যতা কমে যাওয়ায় জাহাজটি চরে আটকে যায়।

প্রসঙ্গত, হুগলি নদীতে পণ্যবাহী জাহাজ আটকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। হুগলি নদীর নাব্যতা কমছে প্রতিনিয়ত। নাব্যতা কমায় নদীটি দিয়ে চলাচলকারী বিভিন্ন দেশের জাহাজ চরে আটকে পড়ার ঘটনা ঘটছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট