28 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

বিএনএ নীলফামারী: নীলফামারীর দারোয়ানি স্টেশনে ট্রেনের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন।  বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী। তিনি বলেন, নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানিতে একটি রেলগেট আছে, যেখানে কোনো গেটম্যান নেই।বুধবার একটি অটোরিকশায় করে শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। লেবেল ক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস নামের ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুইজনকে নীলফামীর জেনারেল হাসপাতালে ও দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করানো হয়েছে বলে জানান সার্ভিসের উপসহকারী পরিচালক।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী