18 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভিক্ষা করতে লাগবে লাইসেন্স!

ভিক্ষা করতে লাগবে লাইসেন্স!


বিএনএ, বিশ্বডেস্ক : সুইডেনের বেশ কয়েকটি শহরে ভিক্ষাবৃত্তি বেআইনি। সাধারণ মানুষের রাস্তা ঘাটে চলা ফেরাতে অসুবিধা দূর করার যুক্তিতে ২০১৮ সালে দেশটির স্কনে শহরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করতে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

তবে স্টকহোমের পশ্চিমে অবস্থিত এসকিলস্তুনা নামের এক শহর লাইসেন্সের বিনিময়ে ভিক্ষা করার বিধান চালু করেছে। এসকিলস্তুনা শহরের ভিক্ষুকদের ভিক্ষা করতে পয়সা খরচ করে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হবে।

অনেকের মতে, এই ব্যবস্থার মাধ্যমে ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করা হবে। কারণ এর মাধ্যমে ভিক্ষা করার আইনি অধিকারও পেয়ে যাবেন ভিক্ষুকেরা।  পৌর কর্তৃপক্ষের যুক্তি, শহরে কত জন ভিক্ষাবৃত্তি করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই এ উদ্যোগ। তাঁদের সাহায্য করতেও এ ব্যবস্থা কাজে আসবে। ২০১৯ সালের আগস্ট থেকে ভিক্ষুকদের জন্য লাইসেন্স দেওয়া শুরু করেন এসকিলস্তুনা শহর। তিন মাস ভিক্ষা করার জন্য আড়াইশ সুইডিশ ক্রোনা দিয়ে লাইসেন্স নিতে হয়।

লাইসেন্স ছাড়া কেউ ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লে তাকে জরিমানা হিসেবে গুণতে হবে বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ হাজার টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা