32 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভ্যাকসিন নিলে রেস্তোরাঁয় ২০ শতাংশ ছাড়

ভ্যাকসিন নিলে রেস্তোরাঁয় ২০ শতাংশ ছাড়

ভ্যাকসিন নিলে রেস্তোরাঁয় ২০ শতাংশ ছাড়

বিএনএ, বিশ্বডেস্ক : যারা করোনা ভ্যাকসিন নেবেন তাদের ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এমন অফার দিয়েছে দুবাইয়ের কয়েকটি রেস্তোরাঁ। খবর আরব নিউজ।

মূলত করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে উৎসাহিত করার জন্যই এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

দেশটির গেটস হসপিটালিটির মালিকানাধীন তিনটি রেস্তোরাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। ঘোষণায় বলা হয়েছে ‘স্প্রেড লাভ, নট রোনা’ (ভালোবাসা ছড়িয়ে দাও, করোনা নয়)।

ঘোষণা অনুযায়ী, যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের ১০ শতাংশ এবং যারা দুটি ডোজ নিয়েছেন তাদের ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ছাড় পেতে হলে মেডিকেল সার্টিফিকেটের মতো টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত