27.9 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়ায় দুবৃর্ত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

উখিয়ায় দুবৃর্ত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

উখিয়ায় দুবৃর্ত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় অস্ত্রধারী দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ জাবেদ (২০) নামক এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন। সোমবার(২৫ জানুয়ারি)মধ্যরাতে উপজেলার পালংখালীর তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ জাবেদ তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার মধ্যরাতে তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ জাবেদসহ আরও কয়েকজন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে রাত আড়াটায় ১০ থেকে ১২ জনের অজ্ঞাত একটি দল ক্যাম্পের ভেতর দিয়ে অন্য ক্যাম্পে যাচ্ছিল।স্বেচ্ছাসেবক হিসেবে পাহারার দায়িত্বরতরা অজ্ঞাত লোকদের গতিরোধ করে গভীর রাতে যাতায়তের কারণ জানতে চায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অজ্ঞাত লোকজনের ছোড়া গুলিতে মোহাম্মদ জাবেদসহ ৩ জন আহত হয়েছে। পরে হামলাকারী এসব অজ্ঞাত লোকজন পালিয়ে যায়।

এপিবিএন অধিনায়ক বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জাবেদকে মৃত ঘোষণা করেন।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন সদস্যরা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসপি তারিকুল।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি