29 C
আবহাওয়া
১১:৪৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক : ব্রাজিলের একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আরো ৩৩ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পারানা রাজ্যের উপকূলীয় গ্যারাটুবা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এএফপির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাসটি ৫০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটরিনা রাজ্যের বালনারিও কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাসটির চালকও আহত হন। বাসটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারার অনানিন্দুয়া শহর থেকে কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল