23 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নতুন বিজ্ঞাপনে শিপন মিত্র

নতুন বিজ্ঞাপনে শিপন মিত্র


বিনোদন প্রতিবেদক : বিজ্ঞাপনের কাজ দিয়ে বছর শুরু করলেন চিত্রনায়ক শিপন মিত্র। দেশ বন্ধু গ্রæপের একটি এনার্জি ড্রিংকস-এর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। স¤প্রতি রাজধানীর ৩০০ ফিট এবং পুবাইলের বিভিন্ন লোকেশনে এটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সুমন ও জিনিয়া। সেখানে শিপন মিত্রের বিপরীতে কাজ করেছেন মডেল নিহা।

অভিনেতা জানান, ‘বছরের প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। দারুণ একটি টিম ছিল এবং কাজ করে খুব ভালো লাগল। সবাই বেশ প্রফেশনাল এবং ফ্রেন্ডলি ছিল। এই এনার্জি ড্রিংকস মধ্যপ্রাচ্যের অনেক দেশে আগে থেকেই চলে আসছিল। বাংলাদেশে নতুন করে আসল। ভালোভাবেই কাজ শেষ হয়েছে। আগামী মাস থেকে দেশের সব স্যাটেলাইট চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হবে।’

তিনি আরো বলেন, ‘প্রথম কোনো বিজ্ঞাপনে নিহা আমার সঙ্গে কাজ করেছে। খুবই ভালো কাজ করেছে। নিহাকে আমিই রেফার করেছি। ওর সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। মেয়েটা অনেক ভালো, বেশ জলি মাইন্ডের। আমার মনে হয়েছে এই বিজ্ঞাপনের জন্য ও পারফেক্ট তাই রেফার করেছি।’

নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘দেশা- দ্য লিডার’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় যাত্রা করেছিলেন শিপন মিত্র।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী