22 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জম্মু-কাশ্মীরে ট্রাক খাদে পড়ে ৫ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরে ট্রাক খাদে পড়ে ৫ ভারতীয় সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি ট্রাক গিরিসঙ্কটে পড়ে পাঁচ সেনা নিহত ও আর পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর ট্রাকটি পাহড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে ৩০০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলেন, দুর্ঘটনাটি ঘটেছিল ঘারোয়া এলাকায়।

ওই সময় সেনাবাহিনীর গাড়িটি জেলার বানোই এলাকার উদ্দেশে যাত্রা করছিল।

ভারতীয় সেনাবাহিনীর ১৬তম কর্পস এক্সে এক পোস্টে বলেছে, পুঞ্চ সেক্টরে অপারেশনাল ডিউটির সময় দুর্ঘটনায় পাঁচ বীর সেনার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হোয়াইট নাইট কর্পসের সবাই গভীর শোক প্রকাশ করছে।

সেনাবাহিনী আরো জানিয়েছে, উদ্ধারকাজ চলছে এবং আহতরা চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দ্রুত প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!