18 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে মোটরবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাসুদ আলম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মুন্সির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ পৌরসভার উত্তর মিরেরখীলের ৮নং ওয়ার্ডস্থ আমানত মুন্সির পুরান বাড়ির মৃত হাজী লোকমান প্রকাশ আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ আলম নাজিরহাট থেকে নিজ বাড়ির উদ্দেশ্য ফেরার সময় ওই স্থানে আসলে নাজিরহাটমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা