25 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ফেব্রিকস কারখানায় অগ্নিকাণ্ড

ময়মনসিংহে ফেব্রিকস কারখানায় অগ্নিকাণ্ড

ময়মনসিংহে ফেব্রিকস কারখানায় অগ্নিকাণ্ড

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ফেব্রিকস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় ৫ কোটি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিকপক্ষ।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার হাজিরবাজার গাদোমিয়া এলাকার তাইপে বাংলা ফেব্রিকস লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ভোর ৬ টার দিকে তাইপে বাংলা ফেব্রিকস লিমিটেডে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ৪ হাজার ৭০০ স্কয়ার ফিটের শেড ভবনের ভিতরে মেশিন, ফেব্রিকস ও ফ্রিস আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া কিছু মালামাল উদ্ধারও করা হয়েছে। তবে, কি কারণে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি পরিমান তদন্ত করে পরে জানানো হবে।

এ বিষয়ে কারখানার ম্যানেজার ফরিদ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৬ টন ফেব্রিকস, চারটি স্ট্যান্টার মেশিন, একটি কমপ্যাক্টিং মেশিন পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মালিক পক্ষ একটি সাধারণ ডায়েরী করেছেন।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের