24 C
আবহাওয়া
১২:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে দোকানির মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে দোকানির মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ফরিদুল আলম (৫৭) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে ওই মরদহে উদ্ধার করা হয়। ফরিদুল আলম ফৌজদারহাট এলাকার ফজলুল হকের ছেলে।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এএসআই মো. শফিকুল ইসলাম বলেন, ফরিদুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি। আজ সাড়ে ৭টার দিকে ফৌজদারহাট এলাকার রফিকের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না।ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে