27 C
আবহাওয়া
৮:০৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝাউতলা কোরাননিয়া মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির খাদ্য সামগ্রী প্রদান

ঝাউতলা কোরাননিয়া মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির খাদ্য সামগ্রী প্রদান


বিএনএ, চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ বি-৪ এর সেবা মাস উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি মঙ্গলবার (২৫ নভেম্বর) ঝাউতলা কোরাননিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ বি-৪ এর সম্মানিত গর্ভনর লায়ন মোসলেম উদ্দিন অপু (এমজেএফ)।

খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে লায়ন্স গর্ভনর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ছিলেন মানবদরদি ব্যক্তিত্ব। সমাজের বঞ্চিত, শোষিত, অত্যাচারিত ও অসহায় মানুষের জন্য তাঁর অন্তর ছিল সদা ব্যাকুল। আত্মীয়-অনাত্মীয় সব অভাবী মানুষের পাশে তাঁকে দেখা যেত। তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। সম্ভাব্য সব উপায়ে তিনি তাদের বিপদমুক্ত করার চেষ্টা চালাতেন।

যারা রসুলকে অনুসরণ করে দুস্থ, অসহায় ও এতিমদের সাহায্য করেন তারা ইহকাল ও পরকালে আল্লাহ’র সন্তুষ্টি পেয়ে থাকেন,স্বয়ং আল্লাহ তাদের সম্মানিত করেন।লায়ন্স গর্ভনর লায়ন মোসলেম উদ্দিন আহমেদ অপু সকল লায়ন্স সদস্যদের পাশাপাশি সমাজের বিত্তবানদের বেশি বেশি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।

লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির সভাপতি লায়ন্স অ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ(আরসি), লায়ন এএইচএম ইলিয়াছ করিম (জিএ), লায়ন জাকির হোসেন এমজেএফ, (আরসি),লায়ন আবিদুর রহমান পিএমজেএফ ( জেডসি), লায়ন ইয়াসীন হীরা প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ