28 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২২ জন সরকারি এবং দুজন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫, নারী ২১ এবং শিশু চার জন। আক্রান্তদের মধ্যে মহানগরে দুই হাজার ৫০৩ এবং জেলার অন্যান্য স্থানের এক হাজার ৩৬২ জন।

সূত্র আরো জানায় জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন লোহাগাড়ায় ২১২ জন। এ ছাড়া সীতাকুণ্ডে ২০০, রাউজানে ১৬৪, সাতকানিয়ায় ১৫৭, পটিয়ায় ৯৪, চন্দনাইশে ৮৫, বাঁশখালীতে ৮০, কর্ণফুলীতে ৬৩ ও হাটহাজারীতে ৬০ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে চলতি বছর তিন হাজার ৮৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৪, নারী এক হাজার ৮৯ এবং শিশু ৭১২ জন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!