28 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হত্যা মামলার আসামি ‘বাটি’ ইকবাল র‌্যাবের হাতে গ্রেপ্তার

হত্যা মামলার আসামি ‘বাটি’ ইকবাল র‌্যাবের হাতে গ্রেপ্তার

হত্যা মামলার আসামি ‘বাটি’ ইকবাল র‌্যাবের হাতে গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ ‘বাটি’ ইকবালকে গ্রেপ্তার করে করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার ইকবাল (৩৫) রাঙ্গুনিয়ার লালানগর এলাকার নূর মিয়ার ছেলে।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৩ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাটি ইকবাল রাঙ্গুনিয়া থানার ধামাইরহাট বাজার এলাকায় অবস্থান করার গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে সে আত্মগোপনে ছিল।

ইকবালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ ৩টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!