20 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জনসহ ৭ জন দগ্ধের ঘটনায় আব্দুল খলিল নামের এক ব্যক্তি  মারা গেছেন। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খলিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে।

বিষয়টি নিশ্চিত করে বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান,  খলিলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের সি ব্লকে ৫ নম্বর এভিনিউয়ের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচ জনসহ ৭ জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন— রং মিস্ত্রি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ছেলে আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। এ ছাড়া একই বাসার ভাড়াটিয়া দম্পতি গার্মেন্টসকর্মী স্বপ্না (২৫) ও শাহজাহান (৩৫)।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা