23 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুত ইরান: আলি লারিজানি

ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুত ইরান: আলি লারিজানি

ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুত ইরান: উপদেষ্টা আলি লারিজানি

বিএনএ বিশ্বডেস্ক: ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সিনিয়র উপদেষ্টা আলি লারিজানি এ দাবি করেছেন। তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর )সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান।

ইরান পূর্বে ঘোষণা করেছে যে, ২৬ অক্টোবর তাদের সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তারা পদক্ষেপ নেবে। ইরান থেকে ১ অক্টোবর ছোঁড়া প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় ওই হামলা হয়েছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে সামরিক স্থাপনার তুলনামূলক কম ক্ষতি করলেও কিছু আবাসিক এলাকায় আঘাত হানে। এতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হন। ইরানের দাবি, তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়।

এদিকে, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার হ্রাস পাচ্ছে বলে ইসরায়েলি দাবি উড়িয়ে দিয়েছেন লারিজানি। তিনি ওই দাবিকে কটাক্ষ করে বলেন, তাহলে অস্ত্রগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে!

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা