23 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক আইজিপি মামুন আবারও রিমান্ডে

সাবেক আইজিপি মামুন আবারও রিমান্ডে

সাবেক আইজিপি মামুন আবারও রিমান্ডে

বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টসকর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

সোমবার (২৫ নভেম্বর) জামিন আবেদন বাতিল করে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে । গত ৩ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম। বিকাল সাড়ে ৪ টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুল করিম সহ আরও অনেকে। তাকে রাত ৯ টা ১৯ এর দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হলে ডাক্তার  মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪), সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৬ নম্বর এজাহারনামীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা