23 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » সময়মত অফিসে আসলেন নতুন সিইসি

সময়মত অফিসে আসলেন নতুন সিইসি


বিএনএ, ঢাকা: শপথ নেওয়ার পরের দিন সকাল ১০টায় অফিস শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশ করে ৩য় তলায় তার কক্ষে যান।

প্রধান নির্বাচন কমিশনার প্রবেশের কিছুক্ষণ পরেই অন্য নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে প্রবেশ করে তার কক্ষে চলে যায়। বাকি তিন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসু ও বেগম তহমিদা আহমদকে নির্বাচন ভবনে প্রবেশ করতে দেখা যায়নি।

গতকাল নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে শপথ শেষে সরাসরি নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে।

মতবিনিময় কালে সিইসি বলেন, আমরা একতরফা গায়ের জোরের নির্বাচন চাইনা। কারণ এর আগে একতরফা নির্বাচনে দেশের ১২টা বাজিয়েছে একটি সরকার।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা