23 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাটারিচালিত-অটোরিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন

ব্যাটারিচালিত-অটোরিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন

ব্যাটারিচালিত অটোরিকশা

আদালত প্রতিবেদক : রাজধানী ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত-অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর ২০২৪) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

আবেদন করার বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে ১৯ নভেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত-অটোরিকশা চলাচল বন্ধ করার আদেশ দেন।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছিল।

হাইকোর্টের এই আদেশের পরিপ্রেক্ষিতে ব্যাটারিচালিত-অটোরিকশার চালকরা হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানিয়ে ঢাকার বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে চলেছেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার