20 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফটিকছড়িতে নবজাতকের মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নবজাতকের মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নবজাতকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং কাঞ্চননগর রাবার বাগান সংলগ্ন মহাসড়কের ধারে ব্যাগভর্তি এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে মৃত নবজাতকটি পাওয়া যায় বলে নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি নুরুল হুদা।

এলাকাবাসী জানায়, সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাঞ্চননগর রাবার বাগান সংলগ্ন রাস্তার ধারে একটি ব্যাগ দেখতে পায় স্থানীয়রা।

পরে কয়েকজন ব্যাগটি দেখার জন্য গেলে সেখানে একটি মৃত নবজাতক দেখতে পায় তারা। তখন তারা ৯৯৯ বিষয়টি জানানোর পর পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: পিটার হাস ইস্যুতে রাশিয়ার অভিযোগ নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হুদা বলেন, কে বা কারা লোক চক্ষুর অন্তরালে নবজাতককে ফেলে রেখে পালিয়ে গেছে। ৯৯৯ নাম্বারে কলের মাধ্যমে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার পিতৃ-মাতৃপরিচয় বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত পূর্বক মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা