23 C
আবহাওয়া
৪:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রথমার্ধে ইকুয়েডরের বিরুদ্ধে এক গোলে এগিয়ে ডাচরা

প্রথমার্ধে ইকুয়েডরের বিরুদ্ধে এক গোলে এগিয়ে ডাচরা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ইকুয়েডরের বিরুদ্ধে প্রথমার্ধের খেলা শেষে এক গোলে এগিয়ে নেদারল্যান্ডস। শুক্রবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামে এই দু’দল।

খেলার ম্যাচের ৬ মিনিটে সাজানো আক্রমণ থেকে ডি বক্সের সামান্য বাইরে বল পান কোডি গাকপো। সেখান থেকে শট করে বল ইকুয়েডরের জালে জড়ান তিনি। শুরুতেই পিছিয়ে পরে গোল শোধের লক্ষ্যে খেলতে থাকে ইকুয়েডর। ম্যাচের গতি কিছুটা কমিয়ে নিজেদের অর্ধে দেওয়া নেওয়া করে আক্রমণ সাজাতে থাকে ডাচরা।

অন্যদিকে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ইকুয়েডর। ম্যাচের ২৩ মিনিটে বাম প্রান্ত দিয়ে নেদারল্যান্ডের ডি বক্সে ক্রস করলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয় ইকুয়েডর। ম্যাচের ২৭ মিনিটে আবারও বাম দিক থেকে ক্রস বাড়ান ভ্যালেন্সিয়া। তবে তাতে পা ছোঁয়াতে পারেনি ইকুয়েডরের স্ট্রাইকাররা। ম্যাচের ৩০ মিনিটে আক্রমণে যায় নেদারল্যান্ড। ডান দিক থেকে বাড়ানো বলে কর্নারের বিনিময়ে রক্ষা করে ইকুয়েডরের ডিফেন্ডাররা।

শেষ পর্যন্ত ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে