27.9 C
আবহাওয়া
৬:২২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ‘বিতর্ক মানুষকে সৃজনশীল হতে সাহায্য করে’-শিক্ষা উপমন্ত্রী

‘বিতর্ক মানুষকে সৃজনশীল হতে সাহায্য করে’-শিক্ষা উপমন্ত্রী

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত প্রথম ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত প্রথম আন্তঃ স্কুল ইংরেজি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার(২৫ নভেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ড্রামা স্টুডিওতে বাংলাদেশ টেলিভিশনের ডেপুটি মহাপরিচালক(বার্তা) অনুপ কুমার খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত মেজর (অব) এমদাদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আকতার।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিতর্ক মানুষকে সৃজনশীল হতে সাহায্য করে। আর ইংরেজি বির্তকের মাধ্যমে শিক্ষার্থীদের যেমন যোগাযোগ দক্ষতা বাড়বে, তেমনি তাদের মধ্যে গবেষণা চর্চাও বাড়বে। এছাড়া এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা তাদের একাডেমিক জীবনে সহায়ক হবে। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে এই ধরনের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশাংসা করেন তিনি।

বক্তারা বলেন, সাধারণত জাতীয় পর্যায়ে বাংলা বিতর্ক প্রতিযোগিতা হয়ে থাকলেও এই ধরণের ইংরেজি বিতর্ক খুবই কম হয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত ও যোগাযোগ দক্ষতা বাড়বে বলে মনে করেন বক্তারা। চট্টগ্রামসহ সারা দেশের ৬৪টি স্কুল এই ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান প্রযোজনা করছেন ইলন সফির।

বিএনএনিউজ,চট্টগ্রাম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি