25 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে কম্পোজিট মিলে আগুন

গাজীপুরে কম্পোজিট মিলে আগুন


বিএনএ , গাজীপুর: গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের একটি কারখানায় আগুন লেগেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে কারখানার একটি টিন সেডে আগুনের সূত্রপাত হয়। প্রথমে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমরা সকাল সোয়া ৯ টায় খবর পাই। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের