23 C
আবহাওয়া
৪:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়া আমেরিকার বিশ্বস্ত কুকুর হিসেবে কাজ করছে: উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়া আমেরিকার বিশ্বস্ত কুকুর হিসেবে কাজ করছে: উ. কোরিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া যে নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা করছে তার নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, সিউলের এ ধরনের পদক্ষেপের ফলে শুধু শত্রুতাই বাড়বে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবং কোরিয় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর কিম ইয়ো-জং বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এসব কথা বলেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েওলের প্রশাসন স্বাধীনভাবে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা বলার পর তিনি তার সমালোচনা করে বক্তব্য রাখেন।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন ও তার মন্ত্রিসভাকে আমেরিকার ‘বিশ্বস্ত কুকুর’ বলে মন্তব্য করেন। মন্ত্রিসভার সদস্যদেরকে তিনি ‘এক পাল বোকা’ আখ্যা দিয়ে বলেন, এগুলো ওয়াশিংটনের তোতাপাখি হিসেবে কাজ করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলে তাতে শত্রুতা ও ক্ষোভ বাড়বে।

কিম ইয়ো-জং বলেন, যেই মাত্র আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজস্ব নিষেধাজ্ঞার কথা বলেছে, অমনিই দক্ষিণ কোরিয়া তোতাপাখির মতো একই কথা বলা শুরু করেছে। তারা যদি মনে করে থাকে যে, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বর্তমান বিপজ্জনক পরিস্থিতি থেকে বাঁচতে পারবে তাহলে তারা অবশ্যই বোকার স্বর্গে বাস করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে