20 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সড়কে ছাত্রের মৃত্যু

রাজধানীতে সড়কে ছাত্রের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) নামে অনার্সের এক ছাত্র নিহত হয়েছেন। বুধবার(২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।পরে তাকে গুরুতর আহতাবস্হায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু শাহিন জানান, পড়ালেখার পাশাপাশি ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাত ইউসুফ। রাতে উত্তরার বাসায় ফেরার সময় বিমানবন্দর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে এক বাস তার ওপর দিয়ে চলে যায়।

শাহিন আরও বলেন, ইউসুফ উত্তরার ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ১০ নম্বর বাসায় ভাড়া থাকতেন। বাড়ী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বড়বাগ গ্রামে। তার বাবার নাম আনসার আলী। কাশিয়ানী এমএ খালেক কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, রাতে বিমানবন্দর ওভারব্রিজের নিচে একটি বাইক এক্সিডেন্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ির চাপায় সে নিহত হয়েছেন তা জানা যায়নি। আমরা চেষ্টা করছি। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা