25 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা: আগামী মার্চের মধ্যে আরও ৭ লক্ষ মৃত্যু ইউরোপে!

করোনা: আগামী মার্চের মধ্যে আরও ৭ লক্ষ মৃত্যু ইউরোপে!


বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, করোনায় আগামী মার্চের মধ্যে ইউরোপ ও এশিয়ার কিছু অংশে আরও অন্তত ৭ লাখ মানুষ মারা যেতে পারেন।ইউরোপের ৫৩টি দেশে ইতোমধ্যে করোনায় ১৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।মার্চের মধ্যে ৪৯টি দেশে আইসিইউয়ের ওপর চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউরোপের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ১০টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ফ্রান্সে আগের সপ্তাহের তুলনায় গত ৭ দিনে সর্বোচ্চ ৭৮ শতাংশ করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং স্পেনে বৃদ্ধি পেয়েছে ৬২ শতাংশ। তবে রাশিয়া ও ইউক্রেনে সংক্রমণের হার কমেছে।

মৃত্যুর তুলনামূলক চিত্র বিশ্লেষণে দেখা গেছে, আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে পোল্যান্ডে ৭৫ শতাংশ মৃত্যু বেড়েছে এবং ফ্রান্সে বেড়েছে ৫৪ শতাংশ। তবে যুক্তরাজ্য ও ইউক্রেনে মৃত্যুর হার গত ৭ দিনের চেয়ে ৬ শতাংশ কমেছে।

করোনার সংক্রমণ ঠেকাতে কয়েকটি দেশে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসে গত সপ্তাহে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হওয়ার পর ৩ সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে এবং অস্ট্রিয়ায় গত সোমবার থেকে ২০ দিনের লকডাউন চলছে।

ক্রোয়েশিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়াও ইতালিতে কর্মক্ষেত্র, পর্যটন কেন্দ্র ও গণপরিবহনে চলাচলের জন্য করোনার টিকা সনদ ‘গ্রিন পাস’ বাধ্যতামূলক করা হয়েছে। একই ভাবে নিজস্ব ‘কোভিড পাস’ চালুর উদ্যোগ নিয়েছে ফ্রান্স।

বিএনএ/ওজি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন