23 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, নিহত ৭

যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, নিহত ৭

দুর্ঘটনা

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশায় ১৫৮টি গাড়ি সড়কে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। গত সোমবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে এসব দুর্ঘটনা ঘটে। খবর- রয়টার্স

দুর্ঘটনায় আহত ২৫ জনের বেশি ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার একাধিক মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

লুইসিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সাথে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি। কুয়াশা এতটাই ঘন ছিল যে, দৃষ্টিসীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে।

পুলিশ আরও জানায়, আহত অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, রাস্তার দুইপাশে অনেক পোড়া গাড়ি পড়ে আছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী