31 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » উপদেষ্টার বক্তব্যে শঙ্কিত হওয়ার কিছু নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

উপদেষ্টার বক্তব্যে শঙ্কিত হওয়ার কিছু নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিএনএ ডেস্ক: দরকার হলে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করা হবে না বলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, একে ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কার কথা’ বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি মনে করেন, বিদ্যুৎ নিয়ে এত শঙ্কিত হওয়ার কিছু নেই।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিদ্যুৎ পরিস্থিতির তথ্য জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এর আগে গত রোববার ঢাকায় এক অনুষ্ঠানে উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

উপদেষ্টার ওই বক্তব্যের বিষয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘যে কথাটি আসছে, সেটি শঙ্কার কথা। ভবিষ্যতে শঙ্কার কথা। যদি দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা খুব খারাপের দিকে যায়, তাহলে শঙ্কার অবস্থা আছে। শঙ্কার অবস্থা তো মাথার পেছনে আছে। তবে আমি মনে করি, এত শঙ্কিত হওয়ার কিছু নেই।

নসরুল হামিদ বলেন, আমরা চেষ্টায় আছি, ভালো অবস্থায় যাব। কত দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং থেকে বেরিয়ে আসা যায়, সেই ব্যবস্থার দিকে যাচ্ছেন বলে জানান প্রতিমন্ত্রী। কয়েক মাসের মধ্যে একটি ভালো অবস্থানে চলে যাব বলে আশা প্রকাশ করেন নসরুল হামিদ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী