29 C
আবহাওয়া
৫:১৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে ৩ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফেনীতে ৩ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বেশকিছু ক্ষয়ক্ষতি

ফেনীঃ ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ফেনীতে পল্লী বিদ্যুতের তিন লাখ ৮০ হাজার গ্রাহকের মধ্যে মঙ্গলবার(২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত তিন লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পল্লী বিদ্যুতের ৩৭টি  খুঁটি ভেঙেছে ও ৪৫৫টির তার ছিঁড়ে গেছে। এছাড়া ৩৮৫ জন গ্রাহকের মিটার ভেঙেছে। ১১টি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে। লাইন মেরামতে মাঠে ১১৫টি টিম কাজ করছে। সব মিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে সোনাগাজীতে নদীর পানি ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পাওয়া ও গাছপালা তারের উপর ভেঙ্গে পড়ে উপজেলার অনেক গ্রামে সোমবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে । ঝড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় মধ্যরাত থেকেই ফেনীর অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় উপজেলাগুলোতে ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে।

ফেনী শহরের একাডেমী এলাকার বাসিন্দা জোহরা হক বলেন, সোমবার রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে যায়। মঙ্গলবার সকালে বিদ্যুৎ ফিরে আসে। দীর্ঘ সময়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় বাসায় পানির কষ্ট ও মোবাইলে চার্জ না থাকায় যোগাযোগ বন্ধ ছিলো।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কৃষি ও বিদ্যুৎ খাতে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। ভোর থেকে সড়কে ভেঙে পড়া গাছগুলো সরানো, ঘর মেরামতসহ আশ্রয়কেন্দ্রগুলো থেকে বাড়ি ফিরতে শুরু করেছে লোকজন।

bnanews24,এবিএম নিজাম উদ্দিন, জিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট