23 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ড্রেজারের দরজা খুলতে পারছেনা ডুবুরি দল

ড্রেজারের দরজা খুলতে পারছেনা ডুবুরি দল

ড্রেজারের দরজা খুলতে পারছেনা ডুবুরি দল

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজারের দরজা খুলতে না পারায় নিখোঁজের ২২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ৮ শ্রমিকের মরদেহ। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টায় মিরসরাই ইকোনমিক জোনে বসুন্ধরা গ্রুপের বালি উত্তোলনের সময় একটি ড্রেজার ডুবে যায়।

এসময় ড্রেজারে থাকা ৮ শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজ শ্রমিকরা সবাই একে অপরের আপনজন ও প্রতিবেশি। তারা পটুয়াখালী জেলার সদর থানার জনকাঠী মোল্লাবাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ইমাম হোসেন সন্ধ্যা ৬টায় জানান, ড্রেজারটি উল্টে যাওয়ায় সাগরের ১০ফিট নিচে তীব্র স্রোতে দরজা খোলা সম্ভব হচ্ছে না। ড্রেজারটি উপুড় হয়ে আছে। তাই দরজা খুলতে হলে এটিকে উল্টাতে হবে। ড্রেজার উল্টাতে লাগবে পাওয়ার ফুল ট্রলার। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি ট্রলারের ব্যাবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। ট্রলার পাওয়া গেলে উদ্ধার কাজ দ্রুত করা যাবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিনহাজুর রহমান জানান, একটি ট্রলারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে ৩০ মিনিটের মধ্যে ঘটনা স্থলে এসে পৌঁছবে। ঘটনা স্থলে ট্রলার আসলেই উদ্ধার অভিযান ফলপ্রসূ হবে আশা করছি।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে