24 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নাবলুসে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

নাবলুসে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

নাবলুসে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের নাবলুস নগরীতে ইসরায়েলিদের  আক্রমণে  তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ জন। মঙ্গলবার (২৫ অক্টোবর) ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়। মঙ্গলবার ভোরে বিপুলসংখ্যক ইসরাইলি সৈন্য নগরীতে প্রবেশ করলে এ সহিংসতার সৃষ্টি হয়।

ফাতাহ আন্দোলনের একজন মুখপাত্র জানিয়েছেন, সকালে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা সদস্য নাবলুস শহরে ঢুকে পড়ে। এ সময় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, ইসরায়েলিদের গুলিতে তিনজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে