23 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুকে গুজবের মূল হোতা রিমন শীল আটক

ফেসবুকে গুজবের মূল হোতা রিমন শীল আটক

ফেসবুকে গুজবের মূল হোতা রিমন শীল আটক

বিএনএ, চট্টগ্রাম:সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ইসু্্যতে গুজব ছড়ানোর অভিযোগে রিমন শীল নামে চট্টগ্রামের এক যুবককে আটক করেছে র‍্যাব।রিমন চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম বিজয় শীল।
রোববার (২৪ অক্টোবর) র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়,শনিবার মধ্যরাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ইয়াকুব নগর থেকে তাকে আটক করা হয়।

র ্যাব -৭ জানায়,রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও গুজব ছড়ানোর অভিযোগে রিমনকে আটক করা হয়।

রিমন সর্বপ্রথম সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিওটি যতন সাহার ভিডিও বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মে মাসে ঢাকার একটি হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে নোয়াখালীর সাম্প্রদায়িক ঘটনার হত্যাকাণ্ড বলে অপপ্রচার করে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। এই গুজব ছাড়ানোর ঘটনায় জড়িত থাকার অপরাধে রিমনকে আটক করা হয়।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার