30 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যুবলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৩

যুবলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৩

যুবলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৩

বিএনএ, চট্টগ্রাম :  জোরারগঞ্জ থানার হিংগুলি ইউনিয়নে যুবলীগ কর্মী মো. শহিদুল ইসলাম আকাশ হত্যা মামলার প্রধান আসামি মামুনসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।২৪ সেপ্টেম্বর তাদের আটক করা হয়।

অন্য দুইজন হচ্ছে মুকেশ চন্দ্র দাস ও মো: ইকবাল ।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছারগণমাধ্যমকে জানান,  ভাইকে হত্যার প্রতিশোধ নিতে জামিনে বের হয়ে জোরারগঞ্জে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী এবং এজাহারনামীয় এক নম্বর আসামি মামুনসহ তিনজনকে আটক করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চিনকির বাজার এলাকায় কুপিয়ে জখম করা হয় শহিদুল ইসলাম আকাশকে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। ওইদিন রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মো. শহিদুল ইসলাম আকাশ পূর্ব হিংগুলি এলাকার মো. নূর ইসলামের ছেলে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী