26 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী এক যুবক মারা গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খুলশী থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হয়।

নিহত মোবারক হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাটোয়ারা এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সিএনজি অটোরিকশা চালক শরিফ হোসেন বলেন, মোটরসাইকেলটি লালখান বাজার থেকে বহ্দ্দারহাটের দিকে যাচ্ছিল । ফ্লাইওভারে উঠার পর একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোবারক পড়ে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। সেখান থেকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে  আনা হলে  ডাক্তাররা মোবারককে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!