26 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বামীকে সঙ্গে নিয়ে মামলা তদন্তঃ লাভলীকে অব্যাহতি

স্বামীকে সঙ্গে নিয়ে মামলা তদন্তঃ লাভলীকে অব্যাহতি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে

বিএনএ ডেস্ক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিতর্কিত এসআই লাভলী ফেরদৌসীকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। পিবিআই ফেনী জেলার তত্ত্বাবধায়ক (এসপি) আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

সূত্র জানায়, ২০১৫ সালে পুলিশ কর্মকর্তা স্বামীর সংসার ছেড়ে পরকীয়া প্রেমিক কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি কাইম্মারঘোনা এলাকার বেলাল আহমদের ছেলে সুদর্শন শাহজাহানকে বিয়ে করেন এসআই লাভলী ফেরদৌসী।তার দ্বিতীয় স্বামী বেকার হওয়ায় স্বামীর হাতখরচও জোগান দিতে হয় তাকে। ফলে সরকারি বেতনে সংসারের ব্যয় পুষিয়ে উঠতে না পেরে পুলিশ রুলের পরিপন্থী কাজে পা বাড়ান এসআই লাভলী। জড়িয়ে পড়েন অনিয়ম আর দুর্নীতিতে।

বিশেষ করে মামলা তদন্তে তিনি স্বামীকে সঙ্গে নেওয়াসহ স্বামীকে দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ, ক্ষমতার অপপ্রয়োগ, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এ বিষয়ে গত ২৩ আগস্ট ‘ওসির ভাব নিয়ে’ মামলা তদন্ত করেন এসআইয়ের স্বামী! শিরোনামে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে পিবিআই কর্তৃপক্ষ।

এসআই লাভলীকে বদলির পাশাপাশি ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রায় এক সপ্তাহ কক্সবাজারে অবস্থান করে অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে এসআই লাভলী ফেরদৌসীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে পুলিশের শৃঙ্খলা আইনে শাস্তির সুপারিশ করা হয়। কমিটির সুপারিশে এসআই লাভলীকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

পিবিআই ফেনী জেলার তত্ত্বাবধায়ক (এসপি) আসাদুজ্জামান বলেন, সম্প্রতি কক্সবাজার থেকে পিবিআই ফেনী জেলায় সংযুক্ত করা হয় এসআই লাভলী ফেরদৌসীকে। কিন্তু এর পরপরই তাকে অব্যাহতি প্রদান করা হয়। শুনেছি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরি হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ