29.8 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - আগস্ট ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার ঘোপালে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ

ছাগলনাইয়ার ঘোপালে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ার ঘোপালে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ছাগলনাইয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজারে আয়োজিত র‍্যালী ও সমাবেশে ঘোপাল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাদশাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, সহকারী পুলিশ সুপার মাসুদ আলম, থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবু তাহের, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তফা মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এয়াকুব চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মানিক, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সদস্য কামরুল মেম্বার, দিদারুল আলম, গোলাম রাব্বানী, জামাল উদ্দিন লিটন, উপজেলা যুবদলের সদস্য পেয়ার আহমেদ, আজিজুল হক, কামরুল মাস্টার, ফরহাদ হোসেন, ঘোপাল ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, যুবদল নেতা নাজমুল, মীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমাম হোসেন নয়ন, সদস্য জহিরুল আলম ঢলার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন,
মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক একটি সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজসহ পুরো সমাজব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। তাই মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, এক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত সহযোগীতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনএনিউজ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ