20 C
আবহাওয়া
৩:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বই ছাপাতে কোন ধরনের সংকট নেই: শিক্ষামন্ত্রী

বই ছাপাতে কোন ধরনের সংকট নেই: শিক্ষামন্ত্রী


বিএনএ, চাঁদপুর :  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষে বই ছাপাতে কোন ধরনের সংকট কিংবা সমস্যা নেই। গত বছর কাগজ, বিদ্যুতসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই।

শুক্রবার (২৫ আগস্ট) চাঁদপুর সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডার কাজ চলছে। টেন্ডার কাজ সম্পন্ন করার জন্য কমিটি রয়েছে। সেসব কমিটিতে এ টেন্ডারগুলো যাচ্ছে এবং অনুমোদন হয়ে আসছে। আগামী শিক্ষাবর্ষে যথা সময়ে সকল বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে এবং জানুয়ারির ১ তারিখে বই উৎসব করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দ্বন্দ্ব রয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগ কি ধরণের উদ্যোগ নিয়েছে কিংবা নিবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। সাফল্যের সাথে একটানা গত প্রায় ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেয়া, মানুষের জীবন যাত্রার মান উন্নত করা, দেশের মান-মর্যাদা বৃদ্ধি এবং একটি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি।

দীপু মনি বলেন, আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। আওয়ামী লীগের মতো বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিৎ। কিন্তু সেটি যেন আমাদের রাজনৈতিক কর্মকান্ডকে কিংবা নির্বাচনের ফলাফলকে কোনভাবে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।

দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেয়া আছে- জানিয়ে মন্ত্রী বলেন, এই কমিটি বিভাগ এবং প্রয়োজনে জেলা থেকেও উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা